News71.com
 Bangladesh
 02 Nov 23, 08:34 PM
 103           
 0
 02 Nov 23, 08:34 PM

সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

 

 

নিউজ ডেস্কঃ সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা একটার দিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

 

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান বলেন, বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আওয়ামী লীগ। বিএনপির মহাসমাবেশের দিন সাংবাদিক পেটানোর ঘটনাকে অমানবিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম দুঃখজনক। সাংবাদিক পেটানো অমানবিক। সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন