News71.com
 Bangladesh
 02 Nov 23, 08:34 PM
 120           
 0
 02 Nov 23, 08:34 PM

সরকারি প্যাকেজে হজের খরচ কমলো

সরকারি প্যাকেজে হজের খরচ কমলো

 

নিউজ ডেস্কঃ গত বছর হজের উচ্চমূল্যের প্যাকেজ নিয়ে তুমুল সমালোচনার মধ্যে এবার ২০২৪ সালের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবারের সরকারি প্যাকেজে হজের খরচ কমানো হয়েছে। ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

 

এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজে খরচ কমল ১ লাখ ৪১৬০ টাকা। বৃহস্পতিবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন