News71.com
 Bangladesh
 02 Nov 23, 08:33 PM
 125           
 0
 02 Nov 23, 08:33 PM

মির্জা আব্বাসের বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি

মির্জা আব্বাসের বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি

 

 

নিউজ ডেস্কঃ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করতে কাস্টডি ওয়ারেন্ট (কারা পরোয়ানা) জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর মঞ্জুরুল ইমাম এ পরোয়ানা জারি করেন।

 

এদিন মামলার যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। গ্রেফতার মির্জা আব্বাস শাহজাহানপুর থানার একটা মামলায় পাঁচ দিনের রিমান্ডে আছেন বলে পুলিশ প্রতিবেদন দিয়েছে। এর পর তাকে আগামী ৫ নভেম্বর আদালতে হাজির করতে কারা পরোয়ানা জারি করেন আদালত। এদিন এ মামলার যুক্তি উপস্থাপন অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর মঞ্জুরুল ইমামের আদালত তার জামিন বাতিল করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন