News71.com
 Bangladesh
 02 Nov 23, 08:32 PM
 119           
 0
 02 Nov 23, 08:32 PM

বিএনপিকে চিঠি পৌঁছে দিতে ঘুরছে নির্বাচন কমিশনের প্রতিনিধি

বিএনপিকে চিঠি পৌঁছে দিতে ঘুরছে নির্বাচন কমিশনের প্রতিনিধি

 

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপিকেও আমন্ত্রণ জানাতে চায় কমিশন। বিএনপিকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পৌছে দিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান নির্বাচন কমিশনের প্রতিনিধি। কিন্তু অবরোধে ব্যাপক ধরপাকড়ের কারণে দলটির নয়াপল্টনের কার্যালয় তালাবদ্ধ। এ অবস্থায় আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় এ আলোচনা সভায় অংশ নিতে বিএনপিকে চিঠি পৌঁছে দেওয়ার জন্য ঘুরছে নির্বাচন কমিশনের প্রতিনিধি।

 

নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, বিএনপিকে ইসির সংলাপের চিঠি পৌঁছে দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে কমিশনের একজন অফিস সহকারী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যান। তালাবদ্ধ কার্যালয়ে কাউকে না পেয়ে তিনি যান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে। সূত্রমতে, সেখানেও কাউকে না পেয়ে আবার ওই কর্মচারী নয়াপল্টনে ফিরে আসেন। দুপুর আড়াইটা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। মাঝে আরও একদিন সময় আছে। আমরা বিএনপিকে তাদের চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন