News71.com
 Bangladesh
 02 Nov 23, 08:30 PM
 135           
 0
 02 Nov 23, 08:30 PM

দেশে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন

দেশে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন

নিউজ ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এতে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। বৃহস্পতিবার এ চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে কমিশন।

ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকায় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন