News71.com
 Bangladesh
 02 Nov 23, 08:28 PM
 95           
 0
 02 Nov 23, 08:28 PM

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপনকে গ্রেফতার

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপনকে গ্রেফতার

নিউজ ডেস্কঃ বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকালে গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের একটি দল। জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন