
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বিএনপি নিজেই পণ্ড করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দুটি ঘটনায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করেছে। এরপর বিএনপির সঙ্গে জনমত থাকার কথা নয়। অবরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবরোধ ডেকে দলটির নেতারা গুহায় ঢুকে গেছে। আর কিছু নেতা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখে।