News71.com
 Bangladesh
 02 Nov 23, 02:44 PM
 147           
 0
 02 Nov 23, 02:44 PM

অবরোধের সমর্থনে ১৪ টি স্পটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

অবরোধের সমর্থনে ১৪ টি স্পটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

 

 

নিউজ ডেস্কঃ অবরোধের সমর্থনে রাজধানীতে রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে মিরপুর, তেজগাঁও রেল ক্রসিং, পল্লবী, উত্তরা হাউজ বিল্ডিং, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, কমলাপুর, ডেমরা, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও আজিমপুরসহ ১৪ টি স্পটে রেল ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর উত্তরের মিরপুর-কাফরুল জোন আয়োজিত বিক্ষোভ মিছিলটি ৬০ফিট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউরো সায়েন্স হাসপাতাল রোডে অবরোধ করে  পথসভার মাধ্যমে শেষ হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন