News71.com
 Bangladesh
 02 Nov 23, 02:41 PM
 150           
 0
 02 Nov 23, 02:41 PM

ষোড়শ সংশোধনী রিভিউ আবেদনের শুনানি আগামী ৯ নভেম্বর ধার্য

ষোড়শ সংশোধনী রিভিউ আবেদনের শুনানি আগামী ৯ নভেম্বর ধার্য

 

 

 

নিউজ ডেস্কঃ উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ  বৃহস্পতিবার শুনানির জন্য এ দিন ধার্য করেন।

 

এদিন সকালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, এটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত শুনানি প্রয়োজন। পরে আগামী ৯ নভেম্বর দিন ঠিক করে দেন আপিল বিভাগ। ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল। ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়। পরে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা দেয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন