
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিন পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর গুলশানের পাঁচ তারকা একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।আহত তিন পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, কনস্টেবল নুরুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সহকারী উপপরিদর্শক মতিনের ডান হাত কুপিয়ে জখমের পর পিটিয়ে বাঁ হাত ভেঙে দেওয়া হয়েছে। পরিদর্শক হুমায়ুন কবিরকে লাঠি ও ইটপাটকেল দিয়ে আঘাত করা হয়েছে। বিএনপি বলছে, পুলিশ বিনা কারণে হামলা করায় সংঘর্ষ বাধে। বিএনপি নেতা নজরুল ইসলামের দাবি, তাঁর বাড়িও ভাঙচুর করা হয়েছে।