
নিউজ ডেস্কঃ বিএনপিসহ সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাদেরের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজ অংশ নেন।
বৈঠকের বরাত দিয়ে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জাপার মুখপাত্র মশরুর মওলা জানিয়েছেন, আগামী নির্বাচন বর্জন করলে জাপা ভেঙে যেতে পারে। তাই সংবিধান মেনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।’ তবে নির্বাচন নিয়ে নিজেদের বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও হাই কমিশনারকে জানান জিএম কাদের। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাজ্যের অবস্থান পুর্নব্যক্ত করেছেন বলেও জানান মশরুর মওলা।