
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনাকে মিথ্যাচারের লক্ষ্যবস্তুতে পরিণত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের কোনো সুযোগ নেই। তাঁর স্থান জনগণের হৃদয়ে।
আমরা বিএনপির প্রতি বরাবরের মতো আবারও আহ্বান জানাই-মিথ্যাচারের পথ এবং হত্যা-সন্ত্রাস-খুন, নৈরাজ্য-নাশকতা ও ধ্বংসাত্মক রাজনীতি পরিত্যাগ করুন। বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই উগ্র-সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস বিএনপির রাজনীতির মূল অস্ত্র। এখন তারা তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।