
নিউজ ডেস্কঃ অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে। এসেছে প্রায় ১৯৮ কোটি ডলার। যা আগের মাসের তুলনায় ৬৫ কোটি ডলার বেশি। সেপ্টেম্বরে এসেছিল ১৩৩ কোটি ডলার। সংশ্লিষ্টরা বলছেন, এই বৃদ্ধি সাময়িক। প্রবাসী আয়ে প্রতি ডলারের বিপরীতে এখন ১১৫ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। ফলে সেপ্টেম্বরে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে কিছুটা পতন দেখা গেলেও অক্টোবরে তা ঘুরে দাঁড়িয়েছে।
বরং নতুন শঙ্কা ওমানে ভিসা স্থগিতের ঘটনা। বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে দেশটি। এতে ভবিষ্যতে দেশে প্রবাসী আয় কমার নতুন শঙ্কা তৈরি হয়েছে।