News71.com
 Bangladesh
 01 Nov 23, 09:40 PM
 109           
 0
 01 Nov 23, 09:40 PM

বিএনপির যুগ্ম মহাসচিব আলাল ৫ দিনের রিমান্ডে

বিএনপির যুগ্ম মহাসচিব আলাল ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন পল্টন থানার এসআই ফরহাদ মাতুব্বর।

অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন শহীদবাগ এলাকা থেকে আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন