News71.com
 Bangladesh
 01 Nov 23, 09:39 PM
 123           
 0
 01 Nov 23, 09:39 PM

পাপিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট

পাপিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন