
নিউজ ডেস্কঃ ফরিদপুরে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া (৫০) গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী বলেন, এ কে কিবরিয়ার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবরোধের দ্বিতীয় দিনে আজ বাহিরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনের উদ্যোগ নেন। এ সময় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা হামলা চালান। হামলাকারীদের ছোড়া ছররা গুলি কিবরিয়ার হাতে লাগে। এ ছাড়া ওই হামলায় আহত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম।