News71.com
 Bangladesh
 01 Nov 23, 07:02 PM
 220           
 0
 01 Nov 23, 07:02 PM

আখাউড়া-আগরতলা রেল সংযোগসহ তিন প্রকল্প উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী॥

আখাউড়া-আগরতলা রেল সংযোগসহ তিন প্রকল্প উদ্বোধন করলেন দুই দেশের প্রধানমন্ত্রী॥

 

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার যৌথভাবে ১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ আখাউড়া-আগরতলা আন্তসীমান্ত রেল সংযোগের উদ্বোধন করেন। ঢাকা ও নয়াদিল্লি থেকে যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বোতাম টিপে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এই রেল সংযোগের উদ্বোধন করেন তাঁরা। একই অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে ভারতের সহায়তার আরও দুটি উন্নয়ন প্রকল্প খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ প্রকল্পটি ৩৯২ দশমিক ৫২ কোটি টাকা ভারতের অনুদান সহায়তায় বাস্তবায়িত হয়েছে। 

 

খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পটি ভারতের রেয়াতি লাইন অব ক্রেডিট দিয়ে বাস্তবায়িত হয়েছে। যার মোট প্রকল্প ব্যয় ৩৮৮ দশমিক ৯২ মিলিয়ন ডলার (ভারতীয় এলওসি থেকে ৬৯ দশমিক ১৮ শতাংশ অর্থায়ন)। প্রায় ৬৪ দশমিক ৭ কিলোমিটার রেললাইনের নির্মাণকাজ ৪ হাজার ২৬০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে, যা মোংলা বন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পটি ভারতীয় কনসেশনাল ফিন্যান্সিং স্কিম লোনের অধীন বাস্তবায়ন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন