News71.com
 Bangladesh
 01 Nov 23, 01:29 PM
 152           
 0
 01 Nov 23, 01:29 PM

প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেবঃ আইজিপি

প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেবঃ আইজিপি

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির ডাকা সমাবেশ ও তার পরবর্তী সময়ে ঘটা প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ অক্টোবর আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আইজিপি বলেন, সাংবাদিক বন্ধুরা পুলিশ বাহিনীর মতো মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের মতো তারাও আক্রমণের শিকার হয়েছেন। দুষ্কৃতকারীরা চায় না তারা যে ছবি, তথ্য সংগ্রহ করেছেন, যেগুলো তাদের বিপক্ষে যায়। এ আশঙ্কায় তারা সাংবাদিক বন্ধুদের উপরও আক্রমণ করেছে। আমরা প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন