News71.com
 Bangladesh
 01 Nov 23, 01:26 PM
 136           
 0
 01 Nov 23, 01:26 PM

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

 

 

নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুর-১ ও ২ নম্বরে সড়ক অবরোধ করেছেন তারা। বুধবার সকালে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দেখা যায়, লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। 

 

এ সময় দোকান পাটসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিকরা মোবাইল ফোনে ছবি বা ভিডিও করতে দেখলেই হামলা করছেন। এমন কি গণমাধ্যম কর্মী পরিচয় দেওয়ার পরেও হামলা করা হচ্ছে। মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় কর্মরত কয়েকজন গণমাধ্যম কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন