
নিউজ ডেস্কঃ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার। সকাল সাড়ে এগারোটায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। সড়কে মানুষও দেখা গেছে বেশি। রাজধানীর খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর রোড, ঢাকা আরিচা রোডে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় মানুষকে যাতায়াত করতে দেখা গেছে। প্রাইভেটকার তেমন চোখে পড়েনি। বিভিন্ন স্টপেজে অনেককে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কমলাপুর স্টেশন থেকে রুটিন মাফিক ট্রেন চলছে।