News71.com
 Bangladesh
 01 Nov 23, 11:13 AM
 133           
 0
 01 Nov 23, 11:13 AM

আজ আখাউড়া সীমান্ত দিয়ে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল চলাচল॥

আজ আখাউড়া সীমান্ত দিয়ে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল চলাচল॥

নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যকার রেল যোগাযোগ। আজ বুধবার ভার্চুয়ালি আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার বেলা ১১টায় এই প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনের পর প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরে যাত্রীবাহী ট্রেনও চালানো হবে এই রুটে। আন্তর্জাতিক এই রেলপথ চালুর পর দুই দেশের যোগাযোগব্যবস্থা যেমন সহজ করবে, তেমনি গতি আসবে আমদানি-রপ্তানি বাণিজ্যে।

টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মা বলেন, প্রকল্প, কাস্টমস ও ইমিগ্রেশন ভবনের কাজ প্রায় শেষের দিকে। উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে রেলপথ। এই রেলপথে ৭৯ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে। তবে ভারতীয় অংশের নিশ্চিন্তপুর থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত রেলপথ তৈরির কাজও পুরোপুরি শেষ হয়নি। সে জন্য এখন নিশ্চিন্তপুর পর্যন্ত চলবে ট্রেন। পরে কাজ হলে আগরতলা রেলস্টেশন পর্যন্ত চলাচল করবে ট্রেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন