News71.com
 Bangladesh
 01 Nov 23, 11:02 AM
 136           
 0
 01 Nov 23, 11:02 AM

আইনজীবী সমিতির স্টিকার ছাড়া সুপ্রিম কোর্টে গাড়ি প্রবেশ নিষিদ্ধ

আইনজীবী সমিতির স্টিকার ছাড়া সুপ্রিম কোর্টে গাড়ি প্রবেশ নিষিদ্ধ

 

 

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘স্টিকার’ ছাড়া কোর্ট প্রাঙ্গণে সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নিরাপত্তা-সংক্রান্ত কমিটির নেওয়া এ সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। এ ছাড়া কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং প্রবেশমুখ নির্ধারিত সময়ের পর বন্ধ রাখা হবে। 

 

গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন