News71.com
 Bangladesh
 31 Oct 23, 10:59 PM
 237           
 0
 31 Oct 23, 10:59 PM

বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেফতার

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই দুই নেতাকে। ডিবিপ্রধান হারুন অর রশিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন