
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন চায় না অস্বাভাবিক পরিস্থিতি চায়। কারও চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন হবে এবং তা সময় মতো হবে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারের মন্ত্রীসভার আকার কেমন হবে সেটি দেখা হচ্ছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করলো।