News71.com
 Bangladesh
 31 Oct 23, 05:06 PM
 195           
 0
 31 Oct 23, 05:06 PM

সব পক্ষ শর্তহীন সংলাপে বসবেঃ পিটার হাস

সব পক্ষ শর্তহীন সংলাপে বসবেঃ পিটার হাস

 

 

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের সংঘাতের জায়গা নেই। বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে সব পক্ষ শর্তহীন সংলাপে বসবে। মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করতে যান পিটার হাস। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

 

পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সরকার, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটার, নাগরিক সমাজ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন