News71.com
 Bangladesh
 31 Oct 23, 05:04 PM
 162           
 0
 31 Oct 23, 05:04 PM

আগামী ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো কার্যকরঃ ফারুক হাসান

আগামী ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো কার্যকরঃ ফারুক হাসান

 

 

নিউজ ডেস্কঃ শিল্পে যত প্রতিকূলতাই থাকুক না কেন নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। ফারুক হাসান বলেন, শিল্পের আকাশে যখন অনিশ্চয়তার কালোমেঘের ঘনঘটা, তখন পোশাকখাতের শ্রমিক ভাইবোনদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য, পোশাকখাতে শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠন করা হয়েছে। 

 

তিনি বলেন, সরকার গঠিত নূনতম মজুরি বোর্ড বর্তমানে নূনতম মজুরি পর্যালোচনার জন্য কাজ করছে। আমরা আশা করছি নূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যেই নতুন বেতনকাঠামো ঘোষণা করবে। তিনি আরও বলেন, আমরা পোশাক শিল্পের সব উদ্যোক্তা সেটিই মেনে নেব, শিল্পে যত প্রতিকূলতাই থাকুক না কেন। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। বিজিএমইএর সভাপতি বলেন, উদ্যোক্তারা শ্রমিকদের সঙ্গে সমব্যাথী। সেইসঙ্গে এটিও উপলব্ধি করেছি, শিল্প যতো সমস্যাতেই থাকুক না কেন, পোশাক পরিবারের সদস্য, প্রতিটি শ্রমিক ভাইবোনদের সাধ্য অনুযায়ী ভালো রাখা আমাদের উদ্যোক্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন