News71.com
 Bangladesh
 31 Oct 23, 05:04 PM
 224           
 0
 31 Oct 23, 05:04 PM

ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার পার্থক্য নেইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার পার্থক্য নেইঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো পার্থক্য নেই। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষ্যে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিন দিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না। বিএনপি-জামায়াত জোট এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল; সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করলো। এর আগে গত ২৪ অক্টোবর ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে গত ২৭ অক্টোবর (শুক্রবার) দেশে ফেরেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন