News71.com
 Bangladesh
 31 Oct 23, 02:04 PM
 120           
 0
 31 Oct 23, 02:04 PM

প্রধান বিচারপতি ও ইসির বৈঠক বুধবার

প্রধান বিচারপতি ও ইসির বৈঠক বুধবার

 

 

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক আগামীকাল বুধবার। এদিন বিকেলে সুপ্রিম কোর্টে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, আগামীকাল ১ নভেম্বর প্রধান বিচারপতির সাথে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি আরও জানান, প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর এবং সংস্থার প্রধানগণ ও কর্মকর্তাগণ এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন