
নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারায়ণগঞ্জ রুটের স্বপ্নচূড়া ডাবল ডেকার বিআরটিসি বাসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ হামলায় বাসের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে বাসে থাকা শিক্ষার্থীরা হতাহত হয়নি। মঙ্গলবার সকাল ৮ টার দিকে নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরেই রাজধানীতে চলমান সহিংসতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নিরাপত্তার কথা চিন্তা না করে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস চলছে অফ লাইনে। যে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না ধিক্কার জানাই তাদের। এই সহিংসতার মধ্যে ক্লাস-পরীক্ষা চালু রাখার কি দরকার। অনলাইনে হোক।