
নিউজ ডেস্কঃ তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে।
কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এমন চিত্র দেখা গেছে। তবে আজ কার্যালয় চত্বরে ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী দেখা যায়নি।