
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাংগীর আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এ কথা বলেন। ইসি সচিব বলেন, গোয়েন্দা সংস্থার প্রধানেরা যে বক্তব্য দিয়েছেন, তাঁদের যে প্রতিবেদন—এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। যেহেতু গতকাল হরতালের পর তিন দিনের অবরোধ দিয়েছে বিএনপি, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে।