News71.com
 Bangladesh
 31 Oct 23, 10:08 AM
 176           
 0
 31 Oct 23, 10:08 AM

বিএনপির ঢিলেঢালা অবরোধঃ রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

বিএনপির ঢিলেঢালা অবরোধঃ রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

 

 

নিউজ ডেস্কঃ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে আটটায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। 

 

রাজধানীর খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর রোড, গাবতলী, ঢাকা আরিচা রোডে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। প্রাইভেটকার তুলনামূলক কম দেখা গেছে। বাসও চলাচল করছে। তবে প্রতিদিনের মতো যানজটের তীব্রতা দেখা যায়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন