News71.com
 Bangladesh
 31 Oct 23, 10:04 AM
 197           
 0
 31 Oct 23, 10:04 AM

ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা বিএনপির

ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা বিএনপির

 

 

নিউজ ডেস্কঃ সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করেছে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবে দলটি। শনিবার মহাসমাবেশে হামলার প্রতিবাদে রোববার হরতালের এক দিন পরই সারাদেশে তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারা। আজ মঙ্গলবার ভোর থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

 

আগামী রোববার থেকে আবারও একই কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তারা। এ অবরোধ রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহর, জেলা-উপজেলায়ও কার্যকর হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। অবরোধের মাধ্যমে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে বিএনপিসহ সমমনা ৩৭ দলের। তবে সময় ও পরিস্থিতি বুঝে ‘ঢাকা ঘেরাও’ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে বিরোধী দলগুলোতে। অবশ্য বিএনপির সঙ্গে প্রকাশ্যে সমমনা দল না হয়েও তিন দিন দেশজুড়ে অবরোধের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এদিকে মহাসমাবেশ ও হরতাল ঘিরে সংঘাত, সংঘর্ষ, প্রাণহানি, অগ্নিসংযোগের পর টানা তিন দিনের অবরোধে জনমনে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন