News71.com
 Bangladesh
 30 Oct 23, 09:40 PM
 157           
 0
 30 Oct 23, 09:40 PM

জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা কারাগারে

জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা কারাগারে

 

 

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেই কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম মিয়া ওরফে আরেফিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাসপোর্ট অনুযায়ী তার আসল নাম জাহিদুল ইসলাম মিয়া। তিনি বাংলাদেশি আমেরিকান। সোমবার দুপুরে তাকে পল্টন থানা পুলিশ আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য জাহিদুলকে পুলিশ রিমান্ডের আবেদন করেনি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, রোববার পল্টন থানায় মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে কথিত উপদেষ্টাসহ তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার বাকি দুই আসামি হলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন