
নিউজ ডেস্কঃ বিএনপির মহাসমাবেশে রাজধানীর কাকরাইল মোড় এলাকায় ‘প্রেস’ লেখা ভেস্ট পরে বাসে আগুন দেওয়া যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম রবিউল ইসলাম নয়ন। তিনি যুবদলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব। সোমবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ২৮ অক্টোবর ওই অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ২০১৩-১৪ সালে সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন যুবদলের এই নেতা। ২০১৩-১৪ সালেও বাসে আগুন দেওয়ার একাধিক ঘটনায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছিল।