News71.com
 Bangladesh
 18 Jul 16, 01:27 AM
 378           
 0
 18 Jul 16, 01:27 AM

গণজাগরণ মঞ্চের জঙ্গিবাদবিরোধী কর্মসূচি আজ থেকে শুরু ।।

গণজাগরণ মঞ্চের জঙ্গিবাদবিরোধী কর্মসূচি আজ থেকে শুরু ।।

 

নিউজ ডেস্কঃ গণজাগরণ মঞ্চের সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি ‘প্রতিরোধ ঘরে ঘরে’ আজ থেকে শুরু হচ্ছে । বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এ কর্মসূচি শুরু হবে। গণজাগরণ মঞ্চের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অব্যাহত জঙ্গি ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আগামী বুধবার বিকেল ৪টায় শাহবাগসহ সারাদেশে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। ২২শে জুলাই শাহবাগে জঙ্গিবাদবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হবে ।

এ ছাড়া গণজাগরণ মঞ্চের উদ্যোগে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের নিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী স্কোয়াড গঠনের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার চলছে ।

জঙ্গিবাদবিরোধী এ কার্যক্রমে এরই মধ্যে সারাদেশের অসংখ্য শিক্ষক-শিক্ষার্থীর সাড়া পাওয়া যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন