
নিউজ ডেস্কঃ বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও বাজারদর স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে আগ্রহী আমদানিকারদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে আলু বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা সে নির্দেশনা মানেন নি। প্রতি কেজি আলুর খুচরা মূল্য বাজারে ৬০ টাকা।