News71.com
 Bangladesh
 30 Oct 23, 08:15 PM
 138           
 0
 30 Oct 23, 08:15 PM

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

 

 

নিউজ ডেস্কঃ গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও আন্দোলনে নেমেছে পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা তাণ্ডব চালিয়েছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শ্রমিকরা সড়কে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। 

 

বেতন বাড়ানোর দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবারও আন্দোলনে নামেন শ্রমিকরা। এ দিন সকাল ৯টা থেকে ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তারা কয়েকটি কারখানায় ভাঙচুর চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং একদল শ্রমিক পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা-ময়মনসিংহ রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন