News71.com
 Bangladesh
 30 Oct 23, 08:15 PM
 107           
 0
 30 Oct 23, 08:15 PM

দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছেঃ ইসি সচিব

দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছেঃ ইসি সচিব


নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছে উল্লেখ করে ইসি সচিব জাহাংগীর আলম বলেছেন, ‘একটি বৃহত্তর রাজনৈতিক দল তাদের হরতালের পর আবার একটি সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা তাদের পর্যবেক্ষণ নির্বাচন কমিশনকে অবহিত করেছে। পরবর্তীতে কোনো পরিস্থিতির উদ্ভব হলে সে সময় সিদ্ধান্ত নেওয়া হবে।’ আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন