
নিউজ ডেস্ক: চেম্বারে রোগী দেখা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক খুন হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরের বর্ণালি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত চিকিৎসকের নাম গোলাম কাজেম আলী (৪২)। তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, চিকিৎসক গোলাম কাজেম আলী রাজশাহীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।
এদিকে রাজশাহী নগরের কচুয়াতৈল এলাকা থেকে একজন পল্লিচিকিৎসককে অপহরণের পর কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত এরশাদ আলী ওরফে দুলাল (৪৫) কচুয়াতৈল এলাকার বাসিন্দা। অপহরণের ৬ ঘণ্টার গতকাল রাত ৯টার দিকে সিটিহাট এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত পল্লিচিকিৎসক এরশাদ আলী হোমিও চিকিৎসক ছিলেন। গতকাল বিকেলে তাঁকে নিজ এলাকা থেকে অপহরণ করা হয়। রাত ৯টার দিকে নগরের শাহ মখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়েছে।