News71.com
 Bangladesh
 30 Oct 23, 10:58 AM
 182           
 0
 30 Oct 23, 10:58 AM

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ট্রেন চলবে আজ॥

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ট্রেন চলবে আজ॥

নিউজ ডেস্কঃ আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক ট্রেন চলবে আজ। সকাল ১০টার পরে দ্বিতীয় দফায় আখাউড়া-আগরতলা রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলার কথা রয়েছে।এর আগে সেপ্টেম্বরের ১৪ তারিখে প্রথম ট্রায়াল রান বা ট্রেন চলে বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথে। পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হওয়ার পর দ্রুত রেলপথটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা। 

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ২০১৮ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ শুরু করে। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার। করোনা মহামারিসহ নানা সংকটে দেড় বছর মেয়াদি এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে পাঁচ বছরেরও বেশি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন