
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যৌথ সভা আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, মহানগরীর দলীয় সংসদ-সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।