News71.com
 Bangladesh
 30 Oct 23, 10:54 AM
 150           
 0
 30 Oct 23, 10:54 AM

পুলিশ হত্যাঃ ফখরুল আব্বাস গয়েশ্বরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা

পুলিশ হত্যাঃ ফখরুল আব্বাস গয়েশ্বরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা

 

 

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল মোঃ আমিরুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার গভীর রাতে পল্টন থানায় এ মামলা করেন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এসআই মাসুক মিয়া।

 

মির্জা ফখরুল ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিপুণ রায়, আমিনুল হক, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, এসএম জিলানী, তাবিথ আউয়াল, রফিকুল ইসলাম মাহাতাব, ইকবাল হোসেন শ্যামল, ইশরাক হোসেন, রাশেদ ইকবাল খান, সাইফ মাহমুদ জুয়েল, কাজী রওনাকুল হক শ্রাবণসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬৪ জন নেতাকর্মী। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩০২, ৩৫৩, ৪২৭, ১০৯, ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন