News71.com
 Bangladesh
 30 Oct 23, 09:22 AM
 157           
 0
 30 Oct 23, 09:22 AM

দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন কানাডার পুলিশ

দুর্নীতি মামলায় খালেদার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন কানাডার পুলিশ

 

      

নিউজ ডেস্কঃ নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আজ সোমবার আদালতে সাক্ষ্য দেবেন কানাডার দুই পুলিশ কর্মকর্তা। তারা হলেন-কানাডা অ্যান্ড রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপকে। 

 

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করবেন। এর পর তাদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। জানা গেছে, আলোচিত এ মামলায় সাক্ষ্য দিতে গত শনিবার রাতে তারা ঢাকায় এসেছেন। গতকাল তারা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে বৈঠক করেন। এর আগে ১৯ অক্টোবর তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন ঢাকার বিশেষ আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন