News71.com
 Bangladesh
 30 Oct 23, 12:08 AM
 147           
 0
 30 Oct 23, 12:08 AM

রাষ্ট্রীয় মর্যাদায় নিহত পুলিশ আমিরুলের মরদেহ দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় নিহত পুলিশ আমিরুলের মরদেহ দাফন সম্পন্ন

 

 

নিউজ ডেস্কঃ ঢাকায় বিএনপির নেতাকর্মীদের হাতে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাতে রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সন্ধ্যায় দৌলতপুর প্রমোদা সুন্দরী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয় মাঠে আনা হয় আমিরুল ইসলাম পারভেজের মরদেহ। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। 

 

এদিকে নিহত পারভেজের মরদেহ দেখতে শত শত মানুষের ভিড় দেখা যায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা রহিমা, স্ত্রী রুমা আক্তার, বোন শেফালি ও ভাই বিপ্লব ও আমিরুলের সন্তানেরা। ছেলের মরদেহ দেখে বাবা বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মোল্লা নির্বাক ছিলেন। এর পর বাদ মাগরিব পুলিশ সদস্য আমিরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। রাত সাতটার দিকে দৌলতপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হয়।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন