
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতির বাসভবনে হামলার ও ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন এ আদেশ দেন।
ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ রাতে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন।