News71.com
 Bangladesh
 29 Oct 23, 07:24 PM
 172           
 0
 29 Oct 23, 07:24 PM

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছেঃ নির্বাচন কমিশন

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছেঃ নির্বাচন কমিশন

 

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম বলেছেন, তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

 

রোববার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন