News71.com
 Bangladesh
 18 Jul 16, 01:09 AM
 402           
 0
 18 Jul 16, 01:09 AM

দেশে সড়ক পথে বৈধ যানবাহন ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি ।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

দেশে সড়ক পথে বৈধ যানবাহন ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি ।। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

নিউজ ডেস্কঃ সারাদেশে বর্তমানে ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি রেজিষ্ট্রেশনকৃত যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংসদের একাদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আজ সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি রেজিষ্ট্রেশনকৃত যানবাহন চলাচল করছে। এর মধ্যে কার ২ লাখ ৯৫ হাজার ৯৪০টি, মাইক্রোবাস ৮৭ হাজার ৭৬৫টি, মোটরসাইকেল ১৪ লাখ ৭৫ হাজার ৯২৬টি, বাস ৩৭ হাজার ১৪৪টি, ট্রাক ১ লাখ ১৬ হাজার ১৩১টি ও লরীর সংখ্যা ৪ হাজার ২৬৩টি ।

মন্ত্রী আরও জানান, প্রতি বছর মোটরযান কর ও ফি খাত হতে ৮শ থেকে ১৪শ কোটি টাকার রাজস্ব আদায় হয়। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২ই মে পর্যন্ত ৫৪১ কোটি ৮৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন