News71.com
 Bangladesh
 29 Oct 23, 07:23 PM
 136           
 0
 29 Oct 23, 07:23 PM

সত্য প্রকাশ করায় সাংবাদিকরা বিএনপির রোষানলেঃ ওবায়দুল কাদের

সত্য প্রকাশ করায় সাংবাদিকরা বিএনপির রোষানলেঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিএনপির রোষানলে পড়েছে। গতকাল বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩০ জন সাংবাদিক আহত হয়েছে। আমরা গণমাধ্যমের কণ্ঠরোধের এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’ আজ রোববার বিকেল পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বলেন। 

 

ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যা ভেবেছিলাম সেটাই করেছে বিএনপি। একজন পুলিশকে হত্যার পরে লাশের ওপরে তারা আবারও হামলা করে। তারা বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। সবই ছিল তারেক রহমানের ‘টেক ব্যাক বাংলাদেশ’র শুরু।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন