News71.com
 Bangladesh
 29 Oct 23, 07:22 PM
 140           
 0
 29 Oct 23, 07:22 PM

বিএনপি-জামায়াত হিংস্র রূপে আবির্ভূত হয়েছেঃ সজীব ওয়াজেদ জয়

বিএনপি-জামায়াত হিংস্র রূপে আবির্ভূত হয়েছেঃ সজীব ওয়াজেদ জয়

 

 

নিউজ ডেস্কঃ মহাসমাবেশকে ঘিরে বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে এ কথা লিখেছেন তিনি।

 

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কী বীভৎস, কী নির্মম বিএনপি-জামায়াত।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি, এখনো দেবে না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন